https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 8 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সোবহান মাস্টারের ইন্তেকাল

admin
August 8, 2026 4:23 am
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুস সোবহান দীর্ঘদিন শিক্ষকতা পেশার মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজসেবা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে লালন করে এলাকার মানুষের কাছে একজন সৎ, আদর্শবান, মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তুলতে তাঁর অবদান এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টায় ধুনট সরকারি নাঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজায় অংশগ্রহণ করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়ায় শরিক হওয়ার জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. আমিনুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক আব্দুল করিম।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, একজন আদর্শ শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবকের মৃত্যুতে ধুনটবাসী একজন অভিভাবকসুলভ মানুষকে হারালো। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।