https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাজ্জাদ হোসেনের মৃত্যু

admin
October 7, 2026 10:58 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ছোটবেলাইল গ্রামে মাছ ধরার সময় বজ্রপাতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোরে ছোটবেলাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সাজ্জাদ হোসেন মাছ ধরতে বের হন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় মাছ ধরতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সাজ্জাদ হোসেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুম সাজ্জাদ হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।