https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, জননিরাপত্তা ও অপরাধ দমনে গুরুত্বারোপ

admin
October 14, 2026 8:06 pm
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন। এ ছাড়া ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।

‎সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

‎সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে হাসানুল করিম পুটু, মোছা. সোনিতা নাসরিন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর নবী, আব্দুল কাদের ও শাহাদাৎ হোসেন পিষ্টন উপস্থিত ছিলেন।

‎এ ছাড়া বক্তব্য দেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম. এ. রাশেদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম।

‎সভায় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সভায় অংশগ্রহণকারীরা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখা এবং জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।