https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin
May 27, 2026 3:28 pm
Link Copied!


 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বুধবার (২৭ মে ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার বেড়েরবাড়ী কাতলাহার বাজার এলাকায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের উদ্যোগে এলাকার প্রায় ৫০টি অসচ্ছল পরিবারের হাতে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়। অনেকেই সংগঠনের এই উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

‎আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বেড়েরবাড়ী স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মোঃ মনির পাইকার, মতিন সরকার, বুরহান সরকার, দুলার সরকার, শাহেদ সরকার, রনি সরকার, রবিন সরকার, নাবিল সরকার, সাবিবর সরদার, রাকিব সরদার, এনামুল হক, সোহেল রানা, নাজমুল হক, সন্ধ পথেকার, সাদিক হোসেন ও সাকিল সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী সংগঠনের এ মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।