এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা ও পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এবং ধুনট পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন।
বুধবার (২৭ মে ২০২৬) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক – এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের শিক্ষা আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও দৃঢ় করে। আসুন আমরা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই।”
ধুনট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শরিফুল ইসলাম খোকন বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। ধুনট পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, “বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কার্ডসহ সরকারি বিভিন্ন সেবা পেতে যেন সাধারণ মানুষকে হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
এছাড়াও পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। গরিব ও অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।”
তিনি আরও জানান, সাধারণ মানুষ যাতে কোনো দালালচক্রের মাধ্যমে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

