https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি হৃদয় গ্রেপ্তার

admin
August 6, 2026 2:46 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (১৯) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আমতলী চার রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেপ্তার হওয়া হৃদয় উপজেলার গোসাইবাড়ী ফকিরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

 

‎ধুনট থানা সূত্রে জানা যায়, থানার জিডি নং-৩৩৮, তারিখ ৫ আগস্ট ২০২৬-এর প্রেক্ষিতে উপ-পরিদর্শক (এসআই) হাসান হাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই নায়েব উল্লাহ ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আমতলী চার রাস্তার মোড়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

 

‎সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। দেহ তল্লাশির একপর্যায়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ০.৮ গ্রাম বলে পুলিশ জানিয়েছে।

 

‎পুলিশ জানায়, উদ্ধার হওয়া আলামতের মধ্যে ২ পিস ইয়াবা রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে সিলগালা করে সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ৬ পিস ইয়াবা বিচারিক কার্যক্রমের স্বার্থে জব্দ করা হয়েছে।
‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
‎পুলিশের দাবি, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।