https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 30 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট চিকাশী মর্চা জলমহালে ৮শত কেজি বিভিন্ন পোনা মাছ অপমুক্ত

admin
June 30, 2025 9:56 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী জলমহালে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৯শে জুন) বিকাল অনুমান ৪টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের চিকাশী জলাশয় ও জলমহালে কার্প জাতীয়’সহ বিভিন্ন রকমের ৮শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের চিকাশী মর্চা জলমহাল টি ১৯ই জুন ২০২৫ ইং তারিখে ০৫.৫০.১০০০.০০৮,৬৭.০৮৫.১৫.১০৪০(৩) নং স্মারকের আদেশমূলে উক্ত জলমহালটি ১৪৩২-১৪৩৪ সালের জন্য ইজারামূল্য বাৎসরিক ১১,৬২,৮৭৫/- টাকায় পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির নামে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় এবং ৩০ই জুন ২০২৫ তারিখের মধ্যে ১৪৩২ সনের চিকাশি মর্চা জলমহালের ইজারা মূল্য = ১১,৬২,৮৭৫/- টাকা, ১৫% ভ্যাট ১,৭৪,৪৩১/- টাকা এবং ১০% আয়কর ১,১৬,২৮৮/- টাকা সরকারি তহবিলে চালান মূলে জমা ও পরিশোধ করতে বলেন সমিতিকে, পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির লোকজন রবিবার (২৯শে জুন) সম্পূর্ণ টাকা পরিশোধ করে।

পারলক্ষ্মীপুর সুলতানহাটা মৎস্যাজী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী বলেন সরকারের সম্পূর্ণ টাকা আইন অনুযায়ী রবিবারের পরিশোধ করে জলাশয় ও জলমহালে ৮০০শত কেজি কার্প জাতীয়’সহ বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন মোঃ রব্বানী সরকার, আব্দুল মন্ডল, মজিবর সরকার, উজ্জল সরকার, আমির আলী, ফেরদৌস আলম, এরশাদ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।