https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার রাজাপুরে নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ

admin
July 10, 2026 9:48 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মাথায় একটি সড়কের পিচ উঠে যেতে শুরু করেছে। নিম্নমানের কাজ ও নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৬ দশমিক ৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে যেতে শুরু করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

 

 

 

 

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই তারা সম্ভাব্য অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাদের দাবি, প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার না করেই সড়কের কার্পেটিং সম্পন্ন করা হয়েছে, যার ফলে অল্প সময়েই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।
ঠিকাদার জাহিদুল ইসলাম হেলাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিটুমিন ঠিকভাবে না জমায় কাজের মান ব্যাহত হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত সড়কটি পুনরায় নির্মাণ করা হবে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা জানান, মানসম্মতভাবে সড়ক পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসী শুক্রবার বিক্ষোভ করেছেন। তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়কটি পুনরায় মানসম্মতভাবে নির্মাণের নির্দেশ দিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।