https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে মীর শাহে আলম কারিগরি কলেজে নবীন বরণ

admin
October 5, 2026 7:28 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এবং কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আনন্দের আবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, কৃষি ও মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম এবং কিচক মীর শাহে আলম কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, মো. নজরুল ইসলাম, এম. আনোয়ার, মো. আনিছুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. সাজু মিয়া, মো. তুহিন হোসেন, মো. রাশেদ, মোছা. আরজুমান আক্তার ও মোছা. সাফিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা শুধু ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞানার্জনের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটানোও জরুরি। শিক্ষাজীবনের প্রতিটি ধাপকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই পড়াশোনার পাশাপাশি সময়ানুবর্তিতা, অধ্যবসায়, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে।
পরে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।