https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 21 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী বারদুয়ারী কুরবানির পশুর হাট জমে উঠেনি এখনও

admin
May 21, 2026 11:41 pm
Link Copied!

মিন্টু ইসলাম :

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার দেড়শ বছরের ঐতিহ্যবাহী শেরপুর বারদুয়ারী পশুর হাট এখনো জমে ওঠেনি। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসা এই প্রাচীন হাটে ২১ মে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আগের মতো গরু-ছাগলের সমাগম নেই। ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম।
স্থানীয়দের মতে, এক সময় উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত ছিল শেরপুর বারদুয়ারী হাট। তবে বিগত কয়েক বছরে নানা কারণে সেই ঐতিহ্যে ভাটা পড়েছে। বিশেষ করে আগের ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায়ের কারণে অনেক গরু পালনকারী ও ব্যবসায়ী এই হাট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, বিগত সময়ে গরু বিক্রির ক্ষেত্রে প্রতি হাজার টাকায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত আদায় করা হতো। এতে সাধারণ খামারি ও বিক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে বর্তমানে হাটে গরু ওঠার সংখ্যা কমে গেছে।
বর্তমানে শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর তত্ত্বাবধানে ইজারাদার ছাড়াই পৌরসভার কর্মচারীদের মাধ্যমে কুরবানির পশুর হাট পরিচালনা করা হচ্ছে। হাটে গরুর সাফ খাজনা ৩০০ টাকা এবং ছাগল-ভেড়ার ক্ষেত্রেও ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সোমবার ঈদের আগের শেষ পশুর হাটেও একই খাজনা বহাল থাকবে এবং আমরা আশাবাদী সোমবার জমে উঠবে গরুর হাট।
গরু বিক্রেতা আরিফুর রহমান বলেন, “আমাদের এই বারদুয়ারী হাট একসময় ঐতিহাসিক হাট ছিল। এখন এর কদর অনেকটাই কমে গেছে।”
গরু কিনতে আসা শামসুল আলম বলেন, “আমি গরু কিনতে এসেছি। কিন্তু হাটে গরু খুবই কম উঠেছে। তারপরও দেখেশুনে কেনার চেষ্টা করছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।