https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের রানিরহাট বাজারে অবৈধভাবে সার মজুদ, ১৩২ বস্তা সার জব্দ

admin
September 3, 2026 11:35 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদ করার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়।

একই অভিযানে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজার থেকে আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়েছে। তবে জব্দ করা এসব সারের কোনো মালিককে পাওয়া যায়নি। সব মিলিয়ে অভিযানে ১৩২ বস্তা সার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশালপুর ইউনিয়ন ও বিশালপুর ইউনিয়নের রানিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে বিশালপুর ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের বিষয়টি ধরা পড়লে রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তার মজুদ থেকে ৭৮ বস্তা সার জব্দ করা হয়।

অন্যদিকে, রানিরহাট বাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।