https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 2 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আম্বইল জামিয়া এমদাদিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

admin
October 2, 2026 3:01 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল জামিয়া এমদাদিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবনেরঅ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান জিএম মোস্তফা, বিএনপি নেতা মির্জা বারী, আব্দুল মালেক, ইয়াকুব আলী রাঙ্গা, শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মন্ডল, আশরাফুল হাবিব রুবেল, আব্দুল বারী, আব্দুল হাই এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু।

উদ্বোধন শেষে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।