https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া দুই শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

admin
September 2, 2026 9:02 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা এশা ও মো. আবিদ মোস্তফাকে সম্মাননা স্মারক ও মূল্যবান বই উপহার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু তাদের হাতে এসব উপহার তুলে দেন।

উভয় শিক্ষার্থীই শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এসএসসি-২০২৬ পরীক্ষায় তারা দুজনই উপজেলার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ২১০ নম্বর অর্জন করেছে। পরীক্ষার মোট নম্বর ছিল ১ হাজার ২৫০।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে তাদের গর্বিত মায়েরাও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সচিবসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই কৃতী শিক্ষার্থীর অসাধারণ ফলাফলের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য কামনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।