শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পৌর শহরের বারদুয়ারী এলাকা থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের সাধারণ সদস্যসহ স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীরা অংশ নেন।
পরে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জানে আলম খোকা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও আমন্ত্রণের দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

