https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন

admin
September 24, 2026 11:27 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌরশহরের সান্যালপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

সভায় সর্বসম্মতিক্রমে নিহার রায়কে সভাপতি, সুকদেব রায়কে সহসভাপতি, রতন কুমারকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীলকে সাংগঠনিক সম্পাদক করে খামারকান্দি ইউনিয়ন শাখার ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য দীপক কুমার সরকার, তন্ময় সাহা সাগর, সৌরভ অধিকারী শুভসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নবগঠিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।