শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর শেরপুর পৌর বিএনপির উদ্যোগে হযরত শাহ জামাল মাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এছাড়া উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মন্ডল, ছাত্রনেতা রাফি আল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

