https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

admin
September 11, 2026 9:00 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়া মহানগরের চকসুত্রাপুর ও সেউজগাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাতলা উপজেলার চমড়গোচা গ্রামের বিশ্ব চন্দ্র দাসের ছেলে সোনা চন্দ্র দাস (২৪), জয়পুরহাট সদর উপজেলার জানিয়ার বাগান এলাকার মো. মহসিন আলীর ছেলে মো. হৃদয় (১৯), শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী এলাকার মৃত আয়নালের ছেলে মো. রনি (২২), সারিয়াকান্দি উপজেলার কড়িতলা এলাকার মো. সোহেল রানার ছেলে মো. জিহাদ (২৯) এবং বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মো. হাসান (৩০)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে সোনা চন্দ্র দাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. হৃদয়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মো. রনিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, মো. জিহাদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মো. হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।