https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গ্রাম আদালত সক্রিয়করণে ইউএনও ‘র মতবিনিময় সভা

admin
September 16, 2026 5:42 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম আদালত জেলা ম্যানেজার আহসান হাবীব নয়ন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের শেরপুর উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান।

এ সময় ইউপি সদস্য হিলালুজ্জামান বাবু, নজরুল ইসলাম, হায়দার আলী, পলাশ মিয়া, সাদিক হাসান, রাবেয়া বেগম, হাবিবা আক্তার শিউলিসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।