https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সংসদ ভবনের সামনে বগুড়ার শিক্ষিকা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার

admin
September 16, 2026 5:39 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রধান শিক্ষক রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় করে যাওয়ার সময় রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা। হঠাৎ টানে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন এবং ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে মর্মান্তিক এ ঘটনার শিকার হন।
‎এ ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলা তদন্তের ধারাবাহিকতায় ডিবি অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট মালামাল উদ্ধারের পাশাপাশি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
‎রনজিনা পারভীরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একজন শিক্ষককে এভাবে প্রাণ হারাতে হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়দের অনেকে জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।