https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 15 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নদীতে মাছ ধরতে নেমে শিশু কন্যার মৃত্যু

admin
June 15, 2025 12:16 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুর উপজেলার কাশিয়াবালা এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে নেমে সিমি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিমি উপজেলার মির্জাপুর কৃষ্টপুর গ্রামের রুবেলের মেয়ে। সে নানাবাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে করতোয়া নদীতে হঠাৎ করে মাছ ভেসে উঠলে এলাকার অনেকেই নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন। এ সময় শিশু সিমিও অন্যদের সঙ্গে নদীতে নামে। কিছুক্ষণের মধ্যেই সে পানিতে ডুবে যায়। নদীতে স্রোত না থাকলেও পানির গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় শিশুটি ডুবে যায় বলে জানা গেছে।

দুপুরের দিকে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার প্রচেষ্টা শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকার লোকজন শিশুটির লাশ উদ্ধার করে।

এই হৃদয়বিদারক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন তার মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা জানান এবং শিশুদের নিরাপত্তা ও সচেতনতায় অভিভাবকদের অধিক দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।