শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরশহরের কলেজ রোডে শহীদ গাজিউর রহমান কমিউনিটি সেন্টারের গেট সংলগ্ন ব্যবসায়ীদের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা বিএইচএম কামরুজ্জামান রাফুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা নতুন কার্যালয়ের কার্যক্রম সফল ও সমৃদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

