শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরের খানপুর ইউনিয়নের শৈল্লাপাড়া পাকার মাথা থেকে শালফা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় কার্পেটিং কাজের উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য নজরুল ইসলাম ফকির,শেরপুর থানা পুলিশের এস আই রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ আলম ফকির,
খানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মামুনুর রশিদ, সদস্য ও রাস্তা কার্পেটিং কাজের ঠিকাদার বুলবুল ইসলাম,২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম, যুবলীগ নেতা শাহিন আলম জাফর ইকবালসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

