https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে স্কাউট সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

admin
August 31, 2026 10:05 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস, বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে দুই শতাধিক স্কাউট সদস্যের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু, উপজেলা স্কাউটসের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান হারেজসহ স্কাউটসের অন্যান্য কর্মকর্তা।

 

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘One Child, One Tree’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থী যেন অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণভাবে গড়ে তোলে—এটাই তাদের লক্ষ্য।

তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাত ধরে এই উদ্যোগ ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।