https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর ভবানীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি উত্তম সিং, সাধারণ সম্পাদক শিবু ঠাকুর

admin
September 27, 2026 11:26 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের নবগঠিত কমিটিতে উত্তম সিংকে সভাপতি, শিবু ঠাকুরকে সাধারণ সম্পাদক এবং দুর্জয় মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভবানীপুর ইউনিয়নের মা ভবানী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় নবগঠিত কমিটির কার্যক্রম ও সংগঠনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভবানীপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য তপন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণ, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক দীপক কুমার সরকার, সাংবাদিক বিমান মৈত্রেয়, সাংবাদিক সৌরভ অধিকারী শুভ, তন্ময় সাহা সাগর ও জন্মজয় সরকার।

ভবানীপুর লক্ষ্মী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাগানপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি উত্তম সিং, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিংসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net⁠�

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।