https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সাতমাথায় জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেনের পরিকল্পনা: বগুড়া সিটি প্রশাসক

admin
July 10, 2026 5:17 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়া নগরীর প্রাণকেন্দ্র সাতমাথায় অল্প সময়ের মাঝারি কিংবা ভারী বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়া এখন যেন নিত্যদিনের বাস্তবতা। অপরিকল্পিত নগরায়ন, খাল-নালা দখল ও ভরাট, দুর্বল ড্রেনেজব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে এ সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী।

এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে বগুড়া সিটি প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সাতমাথা এলাকা পরিদর্শনকালে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, সাতমাথার জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যমান ড্রেনেজব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনের সক্ষমতা বৃদ্ধি এবং বৃষ্টির পানি দ্রুত অপসারণে প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কেবল নতুন ড্রেন নির্মাণই নয়, বরং নগরীর সামগ্রিক ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকায়ন, খাল-নালা পুনরুদ্ধার এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রমও জোরদার করা হবে।
সিটি প্রশাসকের আশা, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে সাতমাথাসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।