Dhaka ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু!

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। দপ্তরটির আশা, আমনেও বগুড়া থেকে শতভাগ ধান-চাল সংগ্রহ হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানায়, বগুড়ায় এবার ৭ হাজার ৪৩ মেট্রিক টন ধান এবং ২১ হাজার ২৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি ধান ৩০ টাকা এবং সিদ্ধ চাল ৪৪ টাকা দরে কেনা হবে। উদ্বোধনী দিনে বগুড়া সদরে ৫২ দশমিক ৫৬ মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়।

উদ্বোধনীতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় এ জন্য কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। কৃষক গুদামে ধান নিয়ে আসার আগেই কৃষি বিভাগের কর্মকর্তা ধানের আর্দ্রতা ঠিক করে দিবেন। এটি করা হলে কৃষককে গুদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না। জেলা প্রশাসক আরও বলেন, ধান ও চাল ক্রয়ে কোনো অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বগুড়ার ১২টি উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বগুড়া সদর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। এসময় জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যগণ এবং কৃষক ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু!

Update Time : ১১:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩