https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় এসিআই মোটরস ফোটনের নতুন ৩এস সেন্টারের উদ্বোধন

admin
September 25, 2026 3:24 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় এসিআই মোটরস ফোটনের নতুন ৩এস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মেসার্স মৌমিতা ট্রেডার্সের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পালশা এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা।

 

এ সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরস ফোটনের কান্ট্রি ম্যানেজার জিং জাং, বিজনেস ম্যানেজার আরিফুর রহমান, মৌমিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু মোত্তারেব মানিক, মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামছু, বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, সাংবাদিক নেতা এম. আর. শাইন ও রোটারিয়ান রুবেল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এ ৩এস সেন্টারের মাধ্যমে ফোটন ব্র্যান্ডের যানবাহনের বিক্রয়, সার্ভিস ও প্রয়োজনীয় অন্যান্য সেবা একই জায়গা থেকে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে বগুড়া ও আশপাশের এলাকার গ্রাহকরা সহজেই ফোটন ব্র্যান্ডের যানবাহন সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধন শেষে অতিথিরা কেক কাটেন। পরে তারা নতুন ৩এস সেন্টারটি পরিদর্শন করেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।