https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চালু হলো নারীদের জন্য বিশেষ বিআরটিসি বাস সার্ভিস

admin
August 18, 2026 3:14 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। বাসের যাত্রীও থাকবেন নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস এ সেবায় যুক্ত হয়েছে। এর মধ্যে একটি শেরপুর-মাটিডালি রুটে চলাচল করবে। এছাড়া মোকামতলা-বনানীসহ বগুড়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

বিআরটিসি সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রাথমিকভাবে ১০টি বাস চালু করা হয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এ সেবায় যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী থাকবেন এবং যাত্রীরাও নারী হবেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এ সেবা চালু করা হবে।

অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার বলেন, কর্মজীবী নারীদের প্রতিদিন কর্মস্থলে যাতায়াতে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে গণপরিবহনে তাদের বিভিন্ন বিড়ম্বনা সহ্য করতে হয়। নারী যাত্রীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়ায় এই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বাস সার্ভিসের চালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাসলিমা পারভীন সাথি ও খাদিজাতুল কোবরা। উদ্বোধনের পর মহিলা দলের কয়েকজন কর্মী বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।