এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া মহানগর জামায়াতের পেশাজীবী ইউনিটের ইউনিট তত্ত্বাবধায়ক এবং দি ইবনে সিনা ন্যাচারাল হেলথ বিভাগের কর্মকর্তা আ,ন,ম আবু নোমান মোহাম্মাদ আব্দুর রহিম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনি-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর বগুড়া সদর উপজেলার পীরগাছা বামুনি গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আ ন ম আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল এবং সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন।

