https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জিলাপিতে নিষিদ্ধ ‘হাইড্রোজ’, ৩০ কেজি জিলাপি ধ্বংস

admin
August 13, 2026 9:39 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের ফতেহ আলী বাজারে অভিযান চালিয়ে জিলাপিতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি। এ সময় প্রায় ৩০ কেজি জিলাপি জব্দ করে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে বাজারের মাছের দোকানগুলোতে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হলেও কোনো নমুনায় ফরমালিন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া সিটি করপোরেশন এলাকার ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে অভিযানে জিলাপির বিভিন্ন দোকান থেকে নমুনা সংগ্রহ করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা করা হয়।
পরীক্ষায় খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ শনাক্ত হওয়ায় ১ নম্বর হাজী জিলাপি, সানামা সুইটস, আবুল হোটেল, স্বাদ সুইটস ও আল আমিন সুইটসের উৎপাদিত জিলাপির প্রায় ৩০ কেজি জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী এসব জিলাপি জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান শেষে ফতেহ আলী মাছ বাজারে বিভিন্ন মাছের দোকানে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। এ সময় ছয়টি দোকান থেকে ছয়টি মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও কোনো নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
এ সময় মাছ ব্যবসায়ীদের ফরমালিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে খাদ্যে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন, নমুনা সংগ্রহ সহকারী মো. শরিফুল ইসলামসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।