Dhaka ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় পিটিআইয়ের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) আয়োজিত পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-বিটিপিটি) জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পিটিআই প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন।

‎প্রদর্শনীতে প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানকে আরও সহজ, আনন্দময় ও কার্যকর করার লক্ষ্যে তৈরি বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শন করেন। এসব উপকরণের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

‎প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থী শিক্ষকদের তৈরি উপকরণ ও তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ ও ব্যবহারিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

‎জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “আপনারা জাতির মেধা ও মনন গড়ার কারিগর। আপনাদের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপরই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ।” তিনি বলেন, শ্রেণিকক্ষে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করলেই একজন শিক্ষকের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীদের সৎ, দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

‎তিনি আরও বলেন, বর্তমান আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ও নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করতে শিক্ষকদের আরও কার্যকর ও আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে।

‎জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বৈষম্যহীন, মানবিক ও আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
‎অনুষ্ঠানে পিটিআইয়ের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন শিক্ষা উপকরণ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় পিটিআইয়ের উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ০৭:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬