Dhaka ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর!

  • Reporter Name
  • Update Time : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ০ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিনহাজ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী এসওএস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উপজেলার নুনগোলা ইউনিয়ের কুকরুইল এলাকার রানা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহম্মেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মাটিডালী থেকে এসওএস স্কুলের সামনে আসতেই পেছনে থেকে কুড়িগ্রাম এ আর ট্রাভেলস্ নামক একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যায় মিনহাজ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে বাসের সাথে মোটরসাইকেলটি আটকে থাকায় বাসটির গতি থেমে যায়। পরে পুলিশ এসে বাসটিকে আটক করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর!

Update Time : ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩