https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মাদক মামলায় দণ্ডিত পলাতক আসামি গ্রেপ্তার

admin
September 19, 2026 1:14 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক মামলায় এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর রাত ৩ টা ৫০ মিনিটে সদর থানার গোকুল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তির নাম মোছাঃ লাইলী বেগম (৫৯)। তিনি বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও জহুরুল ইসলামের স্ত্রী।

‎এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া সূত্রে জানা যায়, মাদক মামলায় আদালত কর্তৃক দণ্ডিত হওয়ার পর লাইলী বেগম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, গ্রেপ্তার এড়াতে তিনি গোকুল এলাকায় অবস্থান করছেন।

‎এরপর সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল শনিবার রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোকুল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিআর মামলা নং-১৭৬/২০১৯ (সদর), প্রসেস নং-২২৩/২৬, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার মামলায় লাইলী বেগমকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের পর তিনি গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়েছে।

‎গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এসআরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত এবং আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।