https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সাইবার ক্রাইম সেলের উদ্যোগে ৭০ মোবাইল ও ৫৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

admin
September 11, 2026 3:06 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ‘সাইবার ক্রাইম সেল’-এর উদ্যোগে আগস্ট মাসে উদ্ধার করা ৭০টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫৭ হাজার ২৩০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ৪ এপিবিএন, বগুড়ার কার্যালয়ে এসব মোবাইল ফোন ও অর্থ মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

৪ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. শহীদ আবু সরোয়ারের নির্দেশনায় সাইবার ক্রাইম সেল এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে। উদ্ধার করা ৭০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৩ হাজার ৪৮১ টাকা।

এ ছাড়া নগদ ও বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের পাঁচটি ঘটনায় মোট ৫৭ হাজার ২৩০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

হস্তান্তর অনুষ্ঠানে ৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দীন মন্ডলসহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ ফিরে পেয়ে প্রকৃত মালিকরা ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

৪ এপিবিএন সূত্রে জানা যায়, আগস্ট মাসে মোবাইল ফোন ও অর্থ উদ্ধারের পাশাপাশি সাইবার ক্রাইম সেল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনায় সহযোগিতা করেছে। এর মধ্যে দুইজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহায়তা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইমো হ্যাকিং এবং সাইবার বুলিং-সংক্রান্ত অভিযোগের সমাধান উল্লেখযোগ্য।

সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ, পরামর্শ বা সহযোগিতার জন্য ৪ এপিবিএন, বগুড়ার সাইবার ক্রাইম সেলের হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১৯০২০৬-এ যোগাযোগ করা যাবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।