https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সংকট নিয়ে বক্তব্যে বাস্তবতা ও তথ্যভিত্তিক অবস্থান তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
September 12, 2026 12:07 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রাজধানীর গুলশানে বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে দেশের চলমান সংকট ও সরকারের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে টকশোসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সক্রিয় ব্যক্তি, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ১০০ জন অংশ নেন বলে সভায় অংশ নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন।

অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী, মতবিনিময়ে দেশের বিদ্যমান সংকট, সরকারের কর্মকাণ্ড, জনমনে তৈরি হওয়া বিভিন্ন ধারণা এবং এসব বিষয়ে সরকারের অবস্থান কীভাবে মানুষের সামনে তুলে ধরা যায়—এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয় অতিরঞ্জিত করে উপস্থাপন করা যাবে না। একই সঙ্গে সমাজে বিদ্যমান ধারণা বা মানুষের প্রশ্ন ও উদ্বেগকেও অস্বীকার করা যাবে না। বাস্তবতার আলোকে যৌক্তিক ও তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে সরকারের অবস্থান জনগণের সামনে তুলে ধরতে হবে।

একজন অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, টকশো কিংবা টকশোর বাইরে—যেখানেই বক্তব্য দেওয়া হোক না কেন, তা যৌক্তিক ও তথ্যনির্ভর হতে হবে।
সরকার ও দলের গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন—এ বিষয়েও প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি একা সবকিছু করতে পারবেন না। সরকারের কর্মকাণ্ড মানুষের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে হলে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সরকারের উদ্যোগ ও অবস্থান ব্যাখ্যার ক্ষেত্রে যৌক্তিকতা ও তথ্য-উপাত্তকে গুরুত্ব দিতে হবে।

মতবিনিময়ে অংশ নেওয়া আরেক নেতা বলেন, বিভিন্ন সময়ে টকশোতে সরকারের বিরুদ্ধে ভুল বা অসত্য তথ্য উপস্থাপনের অভিযোগ ওঠে। এ ধরনের বক্তব্যের জবাব দিতে তথ্য ও উপাত্তসহ প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অংশগ্রহণকারীরা জানান, আলোচনায় সরকারের কাজ ও অবস্থান ব্যাখ্যার পাশাপাশি জনমনে থাকা প্রশ্ন, উদ্বেগ ও বিভিন্ন ধারণাকে বিবেচনায় নিয়ে বক্তব্য দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংকট মোকাবিলায় সরকার ও দলের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও দলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
জাতীয় সর্বশেষ