Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডারের মৃত্যু!

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • ০ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী আজগর (৭২) মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুর সোয়া তিনটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়। আলী আজগর সারিয়াকান্দি হিন্দুকান্দী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার।

এরআগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ধুনটের কালেরপাড়া ইউনিয়নের আরকাদিয়া বিজ্রে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বৃহস্পতিবার চিকাশী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যাওয়ার পথে আরকাদিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা কবলিত দু’জনকে পরে থাকতে দেখি। কর্মীদের নিয়ে তাদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শজিমেকে পাঠানো হয়।

বগুড়া ধুনট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মোটরসাইকেল দুইটি থানায় জব্দ করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডারের মৃত্যু!

Update Time : ০২:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩