https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী আইভি আকতার নূপুর গ্রেপ্তার

admin
August 13, 2026 9:44 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইভি আকতার নূপুর বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকার মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর থানা পুলিশের একটি দল সিটি করপোরেশনে গিয়ে নূপুরকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল সাদিক বলেন, ‘হত্যাচেষ্টা মামলার এজাহারে নূপুরের নাম ছিল না। তবে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।