https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 14 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ১৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

admin
September 14, 2026 2:07 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।

‎র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, বগুড়া সদর উপজেলার সোনারপাড়া-চিংগাসপুর এলাকায় একটি বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।

‎অভিযানে চিংগাসপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৩২) ও মো. শামীম মিয়া (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড জব্দ করা হয়।

‎র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

‎অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতসহ গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১২।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।