বগুড়া প্রতিনিধি:
বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার কাজলা ইউনিয়নে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীর কাজলা ইউনিয়নের চর ঘাগুয়া নামক এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করছিল কিছু অসৎ বালু ব্যবসায়ীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কাটমা গ্রামের শমশের শেখের ছেলে ফজলুল শেখকে (৬০) হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফজলুল শেখের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

