https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৭৭৯ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন

admin
September 26, 2026 8:48 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিলিয়্যান্ট এসোসিয়েশন। অনুষ্ঠানে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত ৭৭৯ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

‎শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের মহাপরিচালক সাদ্দাম হোসেন সাব্বির। সংগঠনের পরিচালক আবু হোজায়ফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, বর্তমান ছাত্রসমাজের জন্য ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত এসব কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, শুধু মেধাবী হলেই একজন শিক্ষার্থী সফল মানুষ হতে পারে না; মেধার পাশাপাশি সততা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

‎প্রধান আলোচক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত দক্ষতা অর্জন করতে হবে। যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও নৈতিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ডা. মাসুদা করিম, ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, স্টুডেন্ট ওয়েলফেয়ার বগুড়ার মহাপরিচালক শফিকুল ইসলাম এবং দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব।

‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুল হালিম, অ্যাডভোকেট সাইফুদ্দীন সাইফুল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান, এনামুল হক রানা, জাকিরুল ইসলাম, রোকনুজ্জামান, জামিল মাহমুদ, সাইয়েদ কুতুব সাব্বির ও সদস্য সচিব কামরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানের একপর্যায়ে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত ৭৭৯ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বৃত্তি ও সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

‎এ সময় বগুড়ার শহীদ টিটু মিলনায়তন পরিণত হয় মেধাবী শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যৎ জীবনে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।