মিন্টু ইসলাম: বগুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের চাহিদার প্রেক্ষিতে প্রেসক্লাবের জন্য একটি স্মার্ট টিভি উপহার দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
মঙ্গলবার (৭ জুলাই) বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্মার্ট টিভিটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় বগুড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সম্মানজনক সম্পর্ক এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাংবাদিকদের প্রয়োজন ও গণমাধ্যমের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

