Dhaka ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরের আলাল গ্রুপে আগুনে পুড়ে প্রায় ৪৭ কোটি টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ০ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল সোমবার ২১ অক্টোবর দিবাগত রাত পৌনে ১টায় শেরপুর উপজেলার  কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সয়াবিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে আনুমানিক প্রায় ৪৬ কোটি ৪৫ লাখ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো বলেন ৫ ইউনিট এর মাধ্যমে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া শেরপুরের আলাল গ্রুপে আগুনে পুড়ে প্রায় ৪৭ কোটি টাকার ক্ষতি

Update Time : ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪