https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরের সাংবাদিক ও প্রভাষক নাহিদ আল মালেকের ৪৬তম জন্মদিন আজ

admin
August 19, 2026 6:44 am
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর শহরের সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবং শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী অনার্স মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাহিদ আল মালেকের ৪৬তম জন্মদিন আজ।

১৯৮০ সালের ১৯ আগস্ট সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা আলহাজ্ব মুনসী মো. সাইফুল বারী ডাবলু এবং মাতা মোছা. সুলতানা পারভীন নার্গিছ।

নাহিদ আল মালেক পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বগুড়া আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রিও লাভ করেছেন।

২০০৬ সালে ধুনট উপজেলার দীঘলকান্দি গ্রামের সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজাম্মেল হক সরকারের ছোট মেয়ে মোছা. শরিফুন্নাহার মুন্নীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক।

তাঁর বড় মেয়ে নাজমুন নাহার রোজা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। একমাত্র ছেলে মুনসী আহসানুল বারী সিদ্দিকী সার্থক শেরউড ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে এবং ছোট মেয়ে নাদিয়া নিশাত একই স্কুলে নার্সারিতে পড়াশোনা করছে। তাঁর একমাত্র ছোট বোন মোছা. ফারজানা পারভীন কলি একজন গৃহিণী।
জন্মদিনের এই শুভক্ষণে নাহিদ আল মালেক সকলের কাছে দোয়া কামনা করেছেন।

দৈনিক প্রাণের শহর বিডি পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ও প্রভাষক নাহিদ আল মালেককে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। শুভ জন্মদিন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।