https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 19 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে প্রাইম ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

admin
November 19, 2024 12:02 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

প্রাইম ব্যাংক বগুড়ার শেরপুর শাখার উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পৌরশহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।

প্রাইম ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার টি এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক রিজিওনাল হেড (নর্থ) আব্দুল হালিম, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের এ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন কে এম মাহবুবার রহমান হারেজ, প্রাইম ব্যাংক আই হসপিটাল মেডিকেল অফিসার ডাঃ মাসুদ ইসলাম, ডাঃ সবুর হোসাইন, ডাঃ আতিক হোসাইন, ডাঃ যোবায়ের হোসাইন। আরো উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার ফায়জুল ইসলাম, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, কো অর্ডিনেটর মেহতাজ ইকবাল খান, ক্যাম্প অর্গানাইজার মোর্শেদ আলম, শরিফ তওফিক ইমরান, নার্স রুমিকা, এ্যাডমিন সহকারী সাজিদ হোসেন প্রমুখ।
দিনব্যাপী প্রায় ১ হাজার ২শ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করে এবং প্রাইম ব্যাংক আই হাসপাতাল কর্তৃক ঢাকায় ১শ ৫০ জন রোগীর ফ্রি ছানি অপারেশন সহ যাবতীয় চিকিৎসা সুবিধা দেয়ার ও ঘোষণা দেন ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।