https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনের বৈঠক

admin
September 13, 2026 11:24 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর নতুন আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস-এর সঙ্গে বৈঠক করেছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সামাজিক সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে বিদ্যমান অংশীদারত্বের ভিত্তিতে ভবিষ্যতে আরও সহযোগিতার সুযোগ খুঁজে দেখা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।