
মিন্টু ইসলাম:
না ফেরার দেশে চলে গেলেন বগুড়া শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান মহোদয়ের সহধর্মিনী ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির মাতা খাদিজা হাবিব। তার মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া পড়েছে।
ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ মার্চ শুক্রবার ভোর ৫ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার বাদ আসর শেরপুরের ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উক্ত জানাযার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানগণদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।
Reporter Name 














