https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শেরপুর আরডিএ বগুড়া পরিদর্শন

admin
September 18, 2026 4:00 pm
Link Copied!

মিন্টু ইসলাম: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরডিএ,শেরপুর বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং একাডেমির অনুষদবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত করেন মহাপরিচালক। এ সময় আরডিএর গবেষণা, প্রশিক্ষণ, পল্লী উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের বিষয় তুলে ধরা হয়।

আরডিএর পক্ষ থেকে জানানো হয়, পল্লী উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে এসব কার্যক্রমের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান আরডিএর একাডেমি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও অনুষদবর্গের মধ্যে এ কর্মসূচি উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আরডিএ বগুড়া পরিদর্শনকে কেন্দ্র করে একাডেমির কর্মকর্তা ও অনুষদবর্গের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া দেশের পল্লী উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে কাজ করে আসছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।