https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলা কিউআর’-এ লেনদেন বাড়াতে বগুড়া শেরপুরে অগ্রণী ব্যাংকের র‍্যালি ও লিফলেট বিতরণ

admin
August 10, 2026 7:39 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও লিফলেট বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি’র মির্জাপুর শাখা।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় মির্জাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থার সুবিধা এবং ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরে সাধারণ ব্যবসায়ী ও মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ ও রাফি আল আমিন। অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক ও শাখা প্রধান সোহেল রানা, প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, নুর আলম, অফিসার সিমা খাতুন ও মোকসেদুল হক। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরাও কর্মসূচিতে অংশ নেন।

 

কর্মসূচিতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কিউআর কোডের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজে লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ অর্থের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করতেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।