https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 2 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো খুব বেশি নয়: প্রতিমন্ত্রী

admin
March 2, 2023 8:18 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

জানুয়ারি মাসের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেও নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। এটি খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ‘ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ালে তা সহনীয় হয়। খুব বেশি চাপও পড়ে না।’

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেট ঘাটতি কমাতে হবে। আর বাজেটে ঘাটতি কমাতে হলে এটা (বিদ্যুতের দাম বাড়াতে) করতে হয়। ঘাটতি সহনীয় রাখতে হলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করতে হবে। এতে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে না।’

শামসুল আলম বলেন, আমাদের অর্থনীতিতে বহুদিক থেকে চাপ আসতে পারে। আন্তর্জাতিক মূল্যস্ফীতি বাড়তে পারে। নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।