https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 8 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে ৪৯ টি সোনার বারসহ বগুড়া শেরপুরের রাব্বী আটক

admin
December 8, 2023 12:36 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

৫ কেজি ৬৮৪ গ্রাম সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক যাত্রী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা আসেন মো. ফজলে রাব্বী। গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা ও কর্মচারীরা সন্দেহভাজন হিসেবে ফজলে রাব্বীকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি সোনার বার আনার বিষয়টি স্বীকার করেন ও জানান, ইউএস বাংলার বিমানের দুটি সিটের নিচে রাখা লাইফ ভেস্টে সোনার বার রাখা আছে।

ফ্লাইটে অভিযান চালিয়ে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়। সেখানে ৪৮ পিস সোনার বার পাওয়া যায়। যাত্রীর কাছে আরও একটি স্বর্ণবার পাওয়া যায়। মোট উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৪৯টি। বারগুলোর মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪১ লাখ টাকা।

আটতকৃত রাব্বি বগুড়া জেলার শেরপুর পৌরশহরের ১নং ওয়ার্ডের উলিপুরপাড়ার আব্দুর রশিদের ছেলে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, বারগুলো কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।